আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ফ্রান্সেও মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াল

প্রাণঘাতী করোনা ভাইরাসে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৬০৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ২৩৮ জনে দাঁড়ালো।
ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের পরিচালক জেরোম সালোমন ধারণা প্রকাশ করেছেন যে ফ্রান্সে মহামারি পরিস্থিতি এখনো বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, শীর্ষ ধাপে এখনো পৌঁছাইনি আমরা। গত ১৫ মার্চ থেকে ফ্রান্সে লকডাউন জারি করা হয়। লকডাউনের নিয়ম না মানলে দেশটিতে করা হচ্ছে জরিমানা।
মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানুষের ঘরের বাইরে ব্যায়াম করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।
পুলিশের উপস্থিতি স্বত্ত্বেও এ সপ্তাহে ছুটির দিনে অনেক মানুষ পার্কে দৌড়াতে এবং হাঁটতে বের হওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button