বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুকের ‘লাইক’ নিয়ে আতঙ্কে লাইকের উদ্ভাবক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্য ফেসবুকে প্রতিক্রিয়া জানাতে বহুল ব্যবহৃত প্রতিক্রিয়া হল ‘লাইক’। কিন্তু এই ‘লাইক’ এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে উদ্ভাবক জাস্টিন রোজেনসটিনের কাছে।
৩৪ বছর বয়সী মার্কিন প্রকৌশলী রোজেনসটিন ২০০৭ সালে ফেসবুকে কাজ করার সময় অসাধারণ ফিচার ‘লাইক’ তৈরি করেছিলেন। প্রায় এক দশক পরে এসে তিনি লাইকের ব্যবহার নিয়ে সতর্ক করেছেন। এমনকি আসক্তির ভয়ে নিজেই তাঁর মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি (লাইক) সরিয়ে ফেলেছেন।
রোজেনসটিন মনে করছেন, বিশ্বজুড়ে মানুষের ওপর বিভিন্ন অ্যাপ্লিকেশন নানাভাবে মানসিক প্রভাব ফেলছে। এই ভয় তার মনে বাসা বেধেছে। তাই সতর্কতা হিসেবে রেডিট, স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলোর ব্যবহার থেকে নিজেকে সরিয়ে রেখেছেন ৩৪ বছর বয়সী এই প্রকৌশলী।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, রোজেনসটিন নতুন আইফোন কিনে তাঁর সহকারীকে এমন ফিচার সেট করতে বলেছেন, যাতে কোনো অ্যাপ তিনি ডাউনলোড করতে না পারেন।
রোজেনসটিন তার উদ্ভাবিত ‘লাইক’ সম্পর্কে বলছেন, মানুষ ইতিবাচক অভিপ্রায় নিয়ে একটি জিনিস তৈরি করলেও অনেক সময় তার নেতিবাচক ফল দেখা যায়। লাইকও নকল আনন্দের এক চকমকে ঘণ্টি।
সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণে সবাই সব সময় বিভ্রান্ত থাকছে বলে মন্তব্য করেন এই প্রযুক্তিবিদ। গার্ডিয়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button