ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত সম্পাদক দিদার

ফেনী প্রতিনিধি : ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২২ সালের কার্যনির্বাহী নির্বাচনে দৈনিক নয়া দিগন্ত ফেনী অফিসের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি এবং এটিএন নিউজ প্রতিনিধি ও দৈনিক ফেনী নির্বাহী সম্পাদক দিদারুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সবকটি পদে একক প্রার্থী থাকায় বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শাহজাহান সাজু সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।এসময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য প্রধান শিক্ষক আমির হোসেন ও তৌহিদুল ইসলাম তুহিনসহ বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি এডভোকেট ইসমাঈল হোসেন সিরাজী (মসিমেলা), সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক (ইনকিলাব), কোষাধ্যক্ষ নুর উল্যাহ কায়সার (বণিক বার্তা ও দৈনিক স্টার লাইন), দপ্তর ও প্রচার সম্পাদক তোফায়েল আহমদ নিলয় (মোহনা টিভি ) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কৃষাণ
মোশাররফ (দৈনিক ফেনীর সময়) এবং কার্যনির্বাহী সদস্যগণ হলেন আরিফুল আমিন রিজভী (বাসস ও দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপয়গাম), আলী হায়দার মানিক ( দৈনিক নয়া শতাব্দী), এম এ জাফর (দৈনিক প্রভাত আলো ও দৈনিক বাংলাদেশের আলো)।
এছাড়া সাধারণ পরিষদ সদস্যরা হলেন ওছমান হারুন মাহমুদ দুলাল (দৈনিক জনকন্ঠ/এনটিভি), শাহজালাল রতন (সমকাল), যতন মজুমদার (দৈনিক যুগান্তর) শুকদেব নাথ তপন (দৈনিক ভোরের কাগজ ও সাপ্তাহিক ফেনীর আলো), জহিরুল হক মিলু (একাত্তর টিভি), আবুল কাশেম চৌধুরী (বেতার ) ও মাইন উদ্দিন (দৈনিক স্টার লাইন)।




