Uncategorized

ফেনীতে ভালোবাসা দিবসে সেনাবাহিনীর কম্বল বিতরন

আবদুল্যাহ রিয়েল,ফেনী প্রতিনিধি: ফেনীতে কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশন থেকে ৩৩ আর্টিলারী ব্রিগেড এর তত্ত্বাবধানে ৪১মিডিয়াম রেজিমেন্ট থেকে জেলা শহর সহ প্রত্যেক উপজেলায় অসহায় ও দুঃস্থদের মাঝে শতাধিক কম্বল বিতরন করে। এসময় সার্জেন্ট ইমরান, সৈনিক নাজমুল ইসলাম ফলিন, সাগর,সালমান, রুহুল আমিন সহ ভিবিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের কৃতিসন্তান সৈনিক নাজমুল ইসলাম ফলিন বলেন, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমার উপজেলা সহ জেলা জুড়ে লাল,নীল,হলুদ ভালোবাসা বিতরন করি গরিব দুঃখীদের মাঝে। বাংলাদেশে যে কোন ক্রান্তিকাল মুহুর্তে সকলের পাশে থাকে বাংলাদেশ সেনাবাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button