Uncategorized

ফুলবাড়ীতে মসজিদ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুঠি গ্রামের বানিয়াটারি বাইতুন নূর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল দশটায় মসজিদটির সকল মুসল্লি ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যগণ মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন। ছাদ ঢালাই কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ওয়াজকুরুনী স্বর্ণকার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম স্বর্ণকার, মসজিদটির ইমাম সলিমুল্লাহ সেলিম। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বোস্তামী আলম লায়ন, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের লাইবেরিয়ান হাবিবুর রহমান দুলাল, শাহবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজাউদ্দৌলাহ প্রমূখ।
ছাদ ঢালাই কাজের উদ্বোধন শেষে মসজিদটির ইমাম সলিমুল্লাহ সেলিমের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button