Uncategorized

রংপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্য গ্রেফতার

রংপুর প্রতিনিধি : নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে পীরগঞ্জ উপজেলার সোডাপীর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাজ থেকে জঙ্গীবাদ সংক্রান্ত জিহাদী বই, বিভিন্ন ধরনের লিফলেটসহ প্রশ্নপত্র উদ্ধার করা হয়।
গেস্খফতারকৃতরা হলেন, আল্লাহর দলের সক্রিয় সদস্য রেজাউল করিম খন্দকার (৪৬) সুলতান মাহমুদ (১৯) ও নূর আলম (২০) তাদের বাড়ি পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। র‌্যাবের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক হোসেন শনিবার জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের নেতা মতিন মেহেদির কাছ থেকে তামিল নিয়ে তারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে কৌশলে সংগঠনের কাজ পরিচালনা করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়- দীর্ঘদিন ধরে তারা গাইবান্ধা অঞ্চলে কর্মপরিচালনা করছে। তারা প্রত্যেকে নিয়মিতভাবে দলের জন্য চাঁদা প্রদান এবং মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে এবং ধর্মের অপব্যাখ্যা দিয়ে দলে ভেড়ানোর চেষ্টা করছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button