slider

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির কারাদণ্ড

মোস্তাক আহম্মদ, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে দুলাল হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতাকে এক বছর ছয় মাসের সাজাসহ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১০:৩০ এ উপজেলার রাজারামপুর আদর্শ কলেজপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সাজাসহ জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দিনাজপুর মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাগণ ও পুলিশ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত মাদক বিক্রেতা দুলাল হোসেন রাজারামপুর আদর্শ কলেজপাড়া গ্রামের মোতাহার হোসেনর ছেলে। এলাকায় মাদক বিক্রেতা হিসেবে পরিচিত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেড মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, মাদক বিক্রেতা দুলাল হোসেনের নিকট থেকে পাঁচ পিচ ইয়াবা ও সাড়ে ১২ গ্রাম গাঁজা পাওয়া যায়, যার বাজার মূল্য সাড়ে পাঁচ হাজার টাকা। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (২১) ধারা মতে এক বছর ছয় মাসের সাজাসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button