Uncategorized

ফুলবাড়ীতে ভারতীয় ৪৫ বোতল মদসহ একজন নারী আটক

আশিকুর রহমান লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় ৪৫ বোতল মদসহ এক নারী কে আটক করেছে পুলিশ।
১ ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মন্ডপ গ্রামের আক্কেলের মোড় এলাকার মনিন্দ্র বর্মনের বসত বাড়িতে অভিযান চালিয়ে ২৬ বোতল ‘হ্যাপি গোল্ড’ মদ ও ১৯ বোতল ‘মোনালিসা গোল্ড’ মদ সর্বমোট ৪৫ বোতল ভারতীয় মদসহ শ্রীমতি শান্তিবালা (৪৫) কে আটক করেছে পুলিশ। আটককৃত ওই নারীর স্বামীর নামমনিন্দ্র বর্মন।
আটককৃত মাদক চোরাকারবারি নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button