ফুলবাড়ীতে গরুর মৃত্যুর ক্ষতিপুরনের দাবিতে মানববন্ধন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে দুই গ্রামে ২৮টি গরুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপুরনের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের দক্ষিন বাসুদেবপুর গ্রামে ফুলবাড়ী-মাদিলা সড়কের পাশে দাড়িয়ে এক ঘন্টা ব্যাপী মানব বন্ধন করে ও মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে।
গ্রামবাসীরা বলেন তারা সকলে কৃষক কৃষি উৎপাদন ও গবাদিপশু পালন করে জিবিকা নির্বাহ করে। কিন্তু মাঠের মধ্যে গত ৬ মাস পূর্বে একটি ব্যাটারি কারখানা গড়ে উঠার পরে ওই ব্যাটারি কারখানার বর্জ মিশানো ঘাস ও খড় খেয়ে একের পর এক গরু ছাগলের মৃত্যু হতে শুরু করে, এতেকরে তারা দিশে হারা হয়ে গোয়ালের বাকি গরু গুলোও অর্ধেক দামে বিক্রি করে দিয়েছে। এছাড়াও ওই মাঠের ফসলের ধান নিয়েও এখন তারা নতুন করে আতঙ্কে পড়েছেন।
গ্রামবাসীরা বলেন, যেহেতু ব্যাটারি কারখানার বর্জ মিশানো খড় ঘাস খেয়ে গরু ছাগলের মৃত্যু হচ্ছে, একই ভাবে বর্জ মিশানো ফসলের ধানও তাদের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্রামবাসীরা বলেন এখন তারা পশু ও ফসলের উভায় ক্ষতিতে পড়েছেন। এই জন্য তারা ক্ষতিপুরনের দাবিতে আন্দোলনে নেমেছেন।




