খেলা

ফুটবলে পাঁচ নিয়মে পরিবর্তন, পহেলা জুন থেকে কার্যকর

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ফিফা’র হয়ে ফুটবলের নিয়ম-কানুনের দিক দেখাশোনা করে। এবার তারা ফুটবলে পাঁচটি নিয়ম বদলের সিদ্ধান্ত নিয়েছে। জুনের ১ তারিখ থেকে নতুন পাঁচটি নিয়মে আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলে খেলা হবে বলে জানা গেছে।
নতুন পাঁচ নিয়ম:
১. পেনাল্টির নতুন নিয়ম: এতদিন পর্যন্ত ম্যাচ চলাকালীন পেনাল্টি কিক নেওয়ার পর গোলরক্ষক প্রথমে সেটি ঠেকিয়ে দিলেও ফিরতি বলে শট নিয়ে গোল করার সুযোগ ছিল। এবার এই নিয়মে বদল হচ্ছে। গোলরক্ষক একবার বল ঠেকিয়ে দিলে আর ফিরতি বলে শট নিয়ে গোল করা যাবে না। এক্ষেত্রে সেন্টার কিক থেকে খেলা শুরু হবে।
২. হ্যান্ডবলের নিয়মে পরিবর্তন: এবার থেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, যেভাবেই ফুটবলারের হাতে বল লাগুক হ্যান্ডবল বলে গণ্য হবে।
৩. সময় বাঁচাতে হবে: অনেক সময় দেখা যায়, জিততে থাকা দল ম্যাচের শেষে এসে ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করার জন্য খেলোয়াড় পরিবর্তন করে। মাঠ ছেড়ে সেন্টার সার্কেলে আসতে অনেকটা সময় ব্যয় করত জয়ী দলের ফুটবলার। কিন্তু এবার নিয়ম অনুযায়ী, সবচেয়ে কাছে থাকা টাচলাইন থেকেই মাঠ ছাড়তে হবে ফুটবলারকে।
৪.মানব পাঁচিলে বদল: নতুন নিয়ম অনুযায়ী অ্যাটাকিং দলের কেউ মানবদেয়াল তৈরি করতে পারবেন না। শুধুমাত্র বিপক্ষের ফুটবলাররাই দাঁড়াতে পারবেন।
৫. কোচদের জন্য কার্ড: আগে ফুটবলারদের পাশাপাশি কোচদেরও হলুদ-লাল কার্ড দেখানোর নিয়ম ছিল। তারপর এই নিয়ম বন্ধ হয়ে যায়। সেই নিয়ম ফিরতে চলেছে। এবার থেকে কোচদেরও দেখানো হবে কার্ড। লাল কার্ড দেখলে কোচকেও ডাগআউট ছাড়তে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button