sliderউপমহাদেশশিরোনাম

ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও হামাস প্রধানের ঐতিহাসিক বৈঠক

দীর্ঘ দিন পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০১৬ সালের পর দেশটির শীর্ষ এই দুই নেতার মধ্যে এটিই প্রকাশ্য বৈঠক।
বুধবার আলজাজিরা জানায়, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মাজিদ তেবোউনের পৃষ্ঠপোষকতায় দেশটির রাজধানী আলজিয়ার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলজাজিরার রাষ্ট্রীয় টেলিভিশন এই বৈঠককে ‘ঐতিহাসিক’ আখ্যায়িত করেছে।
৫ জুলাই আলজাজিরা তার ৬০তম স্বাধীনতা দিবস উদযাপন করে। সে উপলক্ষে ফিলিস্তিনের শীর্ষ দুই নেতার মধ্যে বৈঠকের ব্যবস্থা করেন প্রেসিডেন্ট আবদুল মাজিদ তেবোউন। ১৯৬২ সালে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।
সূত্র : আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button