Uncategorized

‘ফিউশিয়া’ নিয়ে আসছে গুগুল : চলবে সব ডিভাইসে

ইন্টারনেট জায়ান্ট গুগল সম্প্রতি সম্পূর্ণ নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরি করছে, যার নাম ফিউশিয়া। এটি ক্রোম অপারেটিং সিস্টেমের কোনো আপগ্রেড নয়। আবার এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেরও কোনো আপডেট নয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
গুগলের বহুদিন ধরেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বাজারের অন্যতম সেরা ও বহুল প্রচলিত অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিত। এ তালিকায় আরও রয়েছে ক্রোম অপারেটিং সিস্টেম। তবে নতুন অপারেটিং সিস্টেম এগুলোর কোনোটির আপগ্রেড নয়। এমনকি লিন্যাক্স অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি কোনো অপারেটিং সিস্টেমও নয় এটি।
তাহলে নতুন অপারেটিং সিস্টেমের কাজ কী হবে? এ প্রসঙ্গে এক রিপোর্ট থেকে জানা গেছে, এ অপারেটিং সিস্টেম দিয়ে চলবে সবকিছুই। যেমন ভবিষ্যতে স্মার্ট বাড়ির বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে উঠবে। স্মার্ট বাড়িতে থাকবে নানা স্মার্ট গ্যাজেট, স্মার্ট টিভি ইত্যাদি। এছাড়া স্মার্টফোনতো রয়েছেই। আর এ সব বিষয়কে চালানোর জন্যই তৈরি হচ্ছে গুগলের নতুন এ স্মার্ট অপারেটিং সিস্টেমটি।
গুগলের নতুন অপারেটিং সিস্টেমটির নাম জানা গেছে গুগলের গিটহাব প্রজেক্টের পেজ থেকে। সেখানে জানানো হয়েছে (পিংক + পার্পল = ফিউশিয়া)। তবে গুগল এখনও এ অপারেটিং সিস্টেমটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বর্তমানে গুগলের যে অপারেটিং সিস্টেমগুলো বাজারে প্রচলিত রয়েছে, তার সবগুলোই লিনাক্স কার্নেলের ওপর ভিত্তি করে তৈরি। তবে এবার গুগল লিনাক্সের সেই নির্ভরতা কাটিয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। নতুন অপারেটিং সিস্টেম দিয়ে স্মার্টফোন তো বটেই, পাশাপাশি চলবে ডেস্কটপ কম্পিউটার ও অন্যান্য বহু স্মার্ট ডিভাইস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button