বিনোদন

ফাঁস হলো সারার ওজন কমার রহস্য

সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। গত ডিসেম্বরে বলিউডে অভিষেক হয়েছে তার। রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
কয়েক বছর আগেও সারার ওজন ছিল ৯৬ কেজি। জানা যায়, পলিসিসটিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছিলেন সারা। হরমোনজনিত এই সমস্যার কারণে ওজন কমাতে বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু শেষ পর্যন্ত আকর্ষণীয় গড়নে নিজেকে আনতে পেরেছেন তিনি। কিন্তু এর পেছনে রহস্য কী?
ইন্ডিয়া টিভি নিউজের অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, বলিউড তারকা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান বলিউডে আসার আগে বাড়তি ওজন কমিয়েছেন। অভিষেকের আগে সারার ওজন ছিল ৯০ কেজিরও বেশি। সম্প্রতি সারার ওজন কমানোর রহস্য ফাঁস করেছেন ‘কুলি নাম্বার ওয়ান’ ছবিতে তার সহকর্মী হিসেবে থাকা বরুণ ধাওয়ান।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করা ছবিতে বরুণ ধাওয়ান অভিনেত্রী সারার দুপুরের খাবারের একটি ছবি শেয়ার করেন। সেখানে কিছু সবজির পাশাপাশি একটি রুটি ও সালাদের জন্য শসার কিছু টুকরো দেখা যাচ্ছে। এছাড়া সম্প্রতি সারা তার পুরোনো একটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন, যা দেখে সবাই অবাক হয়ে যান।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সারা জানান, কঠোর পরিশ্রম ও নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমেই তিনি বাড়তি ওজন কমিয়েছেন।
সারা ও বরুণকে আগামীতে ‘কুলি নাম্বার ওয়ান’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এটি ১৯৯৫ সালে মুক্তি পাওয়া গোবিন্দ-কারিশমা অভিনীত ছবির রিমেক। ব্লকবাস্টার সিনেমাটি পরিচালনা করেছিলেন ডেভিড ধাওয়ান। রিমেকও পরিচালনা করছেন বরুণের বাবা ডেভিড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button