পতাকা ক্যারিয়ার

ফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা (অনুশীলন ৭৮): ‘যেকোন ধরনের নেশা সামলে রাখুন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৭৮ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৭৮: ‘যেকোন ধরনের নেশা সামলে রাখুন’
আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু বিষয়ে নেশা কিংবা আসক্তি থাকে। কিছু নেশা খুব সাবলীল হয় আবার কিছু কিছু আমাদের মরণ ফাঁদে ফেলে দেয়। কার্ল জুং বলেছিলেন, ‘নেশার যেকোন ধরনই মারাত্মক। সেটি অ্যালকোহল হোক, মরফিন হোক কিংবা আদর্শবাদ হোক’। আমি জানি না এটি সত্য কী না, আপনি কিভাবে জীবন যাপন করবেন সেটির উপরেই সবকিছু নির্ভর করে।
কিছুদিন আগেও নেশা ও আসক্তি হিসেবে ধূমপান ও মদ্যপানকেই বিবেচনা করা হতো। কিন্তু এখন আর তেমনটি নেই। ইন্টারনেট ও প্রযুক্তি সে জায়গা দখল করে নিয়েছে। আপনি নিশ্চয়ই আপনার আশেপাশে এমন অনেক মানুষকে দেখেছেন যারা বিভিন্ন বিষয়ে আসক্ত-
– কাজের প্রতি আসক্ত মানুষটি প্রতিদিন দেরি করে বাড়ি ফেরে,
– কেনাকাটার প্রতি আসক্ত মানুষ প্রতি মাসের শেষে কারো না কারো কাছে হাত পাতে,
– কমবয়সী ছেলেমেয়েরা ইন্টারনেটে গেইম খেলে সময় কাটিয়ে দিচ্ছে।
আপনার আসক্তি কী কী? কোন কিছুর প্রতি আসক্তি কি আপনার সফলতার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে? আপনার উত্তর যদি ‘না’ হয় তাহলে চিন্তা করুন এমন কোন আচরণ কিংবা বৈশিষ্ট্যের কথা যেটির মাধ্যমে আপনি নিজের সীমা অতিক্রম করে ফেলেছেন।
স্বীকার করুন
নিজের সঙ্গে সৎ হোন এ ব্যাপারে যে আপনার কেমন বৈশিষ্ট্য আছে এবং চাহিদার অতিরিক্ত আপনি কী কী কাজ করছেন? হাতে কিছু সময় বের করে নিজের বৈশিষ্ট্য এবং আচরণ নিয়ে একটু চিন্তা-ভাবনা করুন।
সম্পূর্ণ তালিকা তৈরি করার পর নিচের পয়েন্টগুলো নিয়ে একটু পর্যালোচনা করুন,
– অন্যেরা আপনাকে কিভাবে দেখে
– আপনার কর্মক্ষমতা
– অন্যের সঙ্গে আপনার সম্পর্ক
– আপনার স্বাস্থ্য
– ভবিষ্যত লক্ষ্য এবং পরিকল্পনা
এবার সিদ্ধান্ত নেবার পালা। আপনার আসক্তিগুলো কাটিয়ে উঠতে পারবেন কী? জীবনের নেতিবাচক কোন দিক আপনাকে স্পর্শ করছে না তো?
অন্যের সাহায্য খুঁজুন
এমন অনেক সময় আসবে, যখন আপনি নিজে থেকে নেশা বা আসক্তি কাটিয়ে উঠতে পারছেন না। সেক্ষেত্রে নিশ্চিন্তে অন্যের সাহায্য গ্রহণ করতে পারেন। ইদানিং অনেক ধরনের মনস্তত্ত্ববিদ পাবেন, যিনি আপনাকে এ ব্যাপারে সমূহ সাহায্য করতে পারবেন। তবে কোনভাবেই এক ধরনের আসক্তি কাটিয়ে ওঠার জন্য অন্য কোন আসক্তির শরণাপন্ন হবেন না।
সুত্র: প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button