
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে প্রথমবারের মতো বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে গঙ্গা পূজা গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে এই গঙ্গা পূজা ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বরণ সূর্য প্রণাম, গীতি নৃত্য ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ। অনুষ্ঠান উদ্বোধনের পরে দিপু দাসের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমেদ তাবরীজ এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ ধরনের পূজার আয়োজন এর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির অত্যন্ত চমৎকারসহ অবস্থান রয়েছে। আমরা যুগ যুগ ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করছি। তিনি বলেন, বিগত দিনে আপনাদের পাশে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের বিএনপির এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের জন্য ভোট ও দোয়া কামনা করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় হিন্দু ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রার্থপ্রতিম বিশ্বাস অমিত, পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার সদস্য সচিব অয়ন সাহা, বিশিষ্ট ব্যবসায়ী দুর্গাপ্রসাদ সাহা, ডাক্তার মোফাজ্জেল হোসেন চৌধুরী, জিয়া মঞ্চ মহানগর শাখার যুগ্ন আহবায়ক, এনামুল করিম সদস্য সচিব মহানগর জিয়া মঞ্চ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু ছাত্র পরিষদের প্রতিনিধি মধ্যে সুদীপ্ত সাহা, অন্তু আচার্য, শুভ লাল দাস, সৌরভ সাহা, সুজয় সাহা, হৃদয় শীল, তন্ময় মজুমদার পরশ, ঋত্বিক কুন্ডু, আকাশ বিশ্বাস দয়াল, জয় হরি সরকার, জয়ন্ত সরকার, প্রণব বিশ্বাস, উদয় সরকার, শুভঙ্কর বণিক, বর্ষণ কর্মকার, পাপ্পু সরকার প্রমুখ।



