sliderবিবিধ

উত্তরায় ওয়েল ফুডের ২৬ তম শাখার যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরে ওয়েল ফুডের ২৬ তম শাখার যাত্রা শুরু হয়েছে । উত্তরাবাসীর কাছে সহজেই গুণগত মানের বেকারি পণ্য সরবরাহের নিশ্চয়তার লক্ষ্যে নতুন এই শাখার যাত্রা।
শনিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় ফিতা কাটার মাধ্যমে আউটলেটের উদ্বোধন করা হয়। এটি উত্তরায় ওয়েল ফুডের ৪র্থ আউটলেট। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিল- ওয়েল ফুডের ব্র্যান্ড টিম, অপারেশন টিম এবং সেলস টিম।
নতুন আউটলেট সম্পর্কে ওয়েল ফুডের হেড অব ব্র‍্যান্ড অ্যান্ড মার্কেটিং মুহাম্মাদ ইব্রাহিম সুজন বলেন, গুনগত মানের দিক থেকে সেরা বেকারি ও মিষ্টিজাতীয় খাবার উপহার দিতে ওয়েল ফুড প্রতিজ্ঞাবদ্ধ। সবাই যেন ওয়েল ফুডের খাবারের স্বাদ খুব সহজেই নিতে পারেন, নিজে ও পরিবারকে সঙ্গে নিয়ে উপভোগ করতে পারেন, এ লক্ষ্যেই শহরজুড়ে ওয়েলফুডের ২৫টি আউটলেটের বিস্তৃতি। তারই ধারাবাহিকতায় এবং উত্তরার মানুষের ভালোবাসায় সেক্টর ৩ এ ওয়েলফুডের ২৬তম (উত্তরায় ৪র্থ) আউটলেট উদ্বোধন করা হলো।
নতুন শাখা উদ্বোধন উপলক্ষে টুইঙ্গেল প্রিমিয়াম আইসক্রিম, বিগবাইট চকলেট, বিস্কুট, টোস্ট, মিষ্টি, ব্রেড, বান ও সেলিব্রেশন কেকসহ সকল পণ্যের ওপর রয়েছে ১০% পর্যন্ত ছাড়। আউটলেটের ঠিকানা- শাহজাদি প্যালেস, রোড- ১৮, হাউজ – ৩৯, উত্তরা সেক্টর ৩।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button