উপমহাদেশশিরোনাম

ফরাসি গোপন রিপোর্টে দাবি : বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি

ভারতের নেতাজি সুভাষ চন্দ্র বোসের মৃত্যু বিমান দুর্ঘটনায় হয়নি। ফরাসি এক গোপন রিপোর্টে এই দাবি করা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী সুভাষ চন্দ্র বোস ১৯৪৭ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত বেঁচে ছিলেন। এর মাধ্যমে নতুন বিতর্ক শুরু হলো বলে ধারণা করা হচ্ছে। এর আগে কয়েকটি তদন্তে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল বলে দাবি করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্যারিসের ইতিহাসবিদ জে বি পি মোরের হাতে আসা রিপোর্টে দাবি করা হয়, নেতাজির মৃত্যু তাইহোকুতে বিমান দুর্ঘটনায় হয়নি। ফরাসি সরকার বরাবরই নেতাজির মৃত্যু রহস্য নিয়ে নীরবতা বজায় রাখছে। সুভাষ বোসের মৃত্যু রহস্য জানতে ভারতীয় সরকার তিনটি কমিশন গঠন করে। শাহনেওয়াজ কমিটি (১৯৫৬) এবং খোসলা কমিশন (১৯৭০) তদন্ত প্রতিবেদনে জানায়, ১৯৪৫ সালের ১৮ আগষ্ট জাপান অধিকৃত তাইপের তাইহোকু বিমানবন্দরে দুর্ঘটনায় মারা যান নেতাজি। কিন্তু ১৯৯৯ সালের মুখার্জি কমিশন বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি বলে দাবি করে। যদিও কেন্দ্রীয় সরকার সেই রিপোর্ট প্রত্যাখান করে। কিন্তু সরকার প্রত্যাখান করলেও এ নিয়ে আলোচনা থেমে থাকেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button