খেলা

প্রোটিয়াদের উড়িয়ে দারুণ সূচনা ইংল্যান্ডের

লক্ষ্যটা বেশ বড়ই, জিততে হলে করতে হবে ৩১২ রান। বিশ্বকাপের উদ্বোধনী দিনে ইংল্যান্ডের বিশাল লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ৪৪ রানের দুই উইকেট হারিয়ে বসে। সে ধারাবাহিকতা বজায় রয়েছে পুরো ইনিংসেই। ইংলিশ বোলারদের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে দুই একজন ছাড়া প্রায় সব দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই ২০৭ রানে ইনিংস গুটিয়ে নেয় তারা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাই দরুণ সূচনা করেছে স্বাগতিক ইংল্যান্ড। তারা জিতেছে ১০৪ রানের বড় ব্যবধানে।
প্রটিয়া ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ সংগ্রহ কুইন্টন ডি ককের। তিনি ৭৪ বলে ৫৪ রান করেন। যাতে ছয়টি চার ও দুটি ছক্কার মার রয়েছে। আর দ্বিতীয় সর্বোচ্চ র‍্যাসি ভ্যান ডার ডুসেনের। তিনি করেন ৬১ বলে ৫০ রান। অন্যরা ছিলেন আসা যাওয়ায়।
জফরা আর্চারের গতির সামনেই যেন অসহায় ছিলেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। তিনি ২৭ রানে তিন উইকেট নেন। আর লিয়াম প্লানকেট ও বেন স্টোকস পান দুটি করে উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড আট উইকেট হারিয়ে ৩১১ রান করে। ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার ওপেনার জনি বেয়ারস্ট্রোর উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। স্পিনার ইমরান তাঁকে সাজঘরে ফেরান। এই ধাক্কা সামলে স্বাগতিকরা শেষ পর্যন্ত বড় সংগ্রহই গড়ে।
মিডল অর্ডারে নামা বেন স্টোকস ইংল্যান্ডকে বড় সংগ্রহ গড়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। তিনি ৭৯ বলে ৮৯ রান করেন। এ ছাড়া জেসন রয় (৫৪), রুট (৫১) ও মরগান (৫৭) দারুণ কয়েকটি ইনিংস খেলেন।
ইমরান তাহিয়ে ৬১ ও রাবাদা ৬৬ রানে দুটি করে উইকেট নেন। আর লুঙ্গি ৬৬ রানে তিন উইকেট পান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button