Uncategorized

প্রেক্ষাগৃহে নাবিলার অভিষেক

মাসুমা রহমান নাবিলা নামটি উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পেয়েছে কয়েক বছর আগেই। তারপর
নাটক আর মডেলিংয়েও দেখা গেছে তাকে। এবার বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। ছবির নাম
আয়নাবাজি।
জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র তৈরির অভিজ্ঞতাও হলো এর মাধ্যমে।
নির্মাতা আর অভিনেতা হিসেবে দু’জন মানুষের একসাথে অভিষেক হওয়ায় খানিক দুশ্চিন্তা উভয়ের
মনেই আছে।
বিষয়টাকে অমিতাভ রেজা বর্ণনা করেছেন থ্রিল হিসেবে।
তিনি বলেন, ‘নির্মাণের অভিজ্ঞতা অনেক আগে থেকে থাকলেও চলচ্চিত্র পরিচালনার আগে বেশ কিছু
কেসস্টাডি করেছি। চেষ্টা করেছি দর্শকদের ভালো কিছু উপহার দেয়ার জন্য। তারপরও মানুষভেদে
চিন্তা ও ভালো লাগার মধ্যে পার্থক্য থাকে। তাই বিষয়টিকে এখন আমার কাছে থ্রিল মনে হচ্ছে। এ
রহস্যটি জিইয়ে থাকবে ছবি দর্শকের কাছে পৌঁছানো পর্যন্ত।’
নাবিলা বলেন, ‘আগাম কিছু বলতে পারছি না। শুধু অপেক্ষায় আছি ছবিটি হলে গিয়ে দেখার। বড়
পর্দায় নিজেকে দেখতে জানি কেমন লাগে!’
১৯ আগস্ট ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। নিশ্চিত করেছেন পরিচালক অমিতাভ রেজা। অবশ্য
দেশে মুক্তির আগেই গেল ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের একটি অংশে প্রদর্শিত হয়েছে ছবিটি।
পেয়েছেন প্রশংসাও। তারও আগে ভিন্নতার ঘ্রাণ ছড়িয়েছে ছবিটির ট্রেলার ও ‘আলু পেঁয়াজের কাব্য’
নামের একটি গান প্রকাশ করে।
নাবিলা জানান, আয়নাবাজি ছবিটি একটি শহরের গল্প। যে শহরে এখনো দুধওয়ালা আসে,
ফেরিওয়ালা হাঁকডাক দেয়, শিশুরা দলবেঁধে নাটক শিখতে যায়। মধ্যবিত্ত জীবনের কিছু ঘটনাপ্রবাহই
এ ছবির মূল বিষয়বস্তু।
আয়নাবাজি ছবির কাহিনী লিখেছেন গাওসুল আলম শাওন। তিনি এ ছবিতে অভিনয়ও করেছেন।
পাশাপাশি এ ছবিতে আরো অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, পার্থ বড়–য়া, লুৎফর রহমান জর্জ,
শওকত ওসমান, বিজরী বরকতউল্লাহ, বৃন্দাবন দাস, খাইরুল বাশার প্রমুখ। কনটেন্ট ম্যাটারস
লিমিটেড প্রযোজিত এ ছবির নির্মাতা প্রতিষ্ঠান হাফ স্টপ ডাউন। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button