বিনোদন

প্রিয়াঙ্কা-নিকের বিয়ে-পার্টির নতুন ছবি প্রকাশ

দেখেশুনে মনে হচ্ছে, নববিবাহিত বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস সহসাই চমক থামাচ্ছেন না। সেই স্বপ্নের, রূপকথার বিবাহযজ্ঞের পর থেকে আজও ভক্তরা দেখছেন তাঁদের রোমান্টিক উদযাপন। এ তারকাযুগল একে অপরকে খুব ভালোবাসেন। আর তাঁরা কখনো ভক্তদের বিস্মিত করতে ব্যর্থ হননি।
চলতি মাসের শুরুতে বিয়ের পিঁড়িতে বসেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ১ ও ২ ডিসেম্বর রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাঁদের রূপকথার বিয়ে। দুই সংস্কৃতিতে বিয়ে হয় এ যুগলের—একটি খ্রিস্টান রীতিতে ও অপরটি ভারতীয় সনাতন রীতিতে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী তাঁর বাস্তবের নায়ক নিকের সঙ্গে তোলা ভালোবাসাপূর্ণ ছবি শেয়ার দিয়েছেন। আর সেই ছবি দেখে ‘ওয়াও’ বলবেন না, এমন হৃদয়হীন পৃথিবীতে আছে বলে মনে হয় না!

হাতে হাত ধরে সিঁড়ি বেয়ে নামছেন প্রিয়াঙ্কা-নিক। ছবি : ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়া তাঁদের বিয়ে-পরবর্তী পার্টিতে তোলা একটি যুগল ছবি শেয়ার দিয়েছেন। প্রিয়াঙ্কা-নিক পোজ দিয়েছেন বলিউড স্টাইলে। স্ত্রী পিসিকে দুই বাহুতে তুলে ধরেছেন মার্কিন গায়ক। ভক্তরা প্রিয়াঙ্কাকে পিসি বলে ডাকেন। একে অপরের চোখে চোখ রাখার দৃশ্যে আপ্লুত হবেন সবাই।
ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘পরিবারের লোকজন ও বন্ধুরা আমাদের বিশেষ দিনটি ভাগাভাগি করেছেন, যার অর্থ অনেক… হাসিঠাট্টা, আড্ডা, ভালোবাসা আর আলিঙ্গন—সবই অর্থবহ।’
প্রিয়াঙ্কা ছাড়াও তাঁর টিম কয়েকটি নতুন ছবি শেয়ার দিয়েছে ইনস্টাগ্রামে। তাঁর কেশবিন্যাসকারী একটি ছবি শেয়ার দিয়েছেন, যেখানে হাতে হাত ধরে প্রিয়াঙ্কা-নিককে সিঁড়ি বেয়ে নামতে দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কা রালফ লরেনের কাস্টম ও কাঁধখোলা রাসো পিস পরিহিত। আর নিক পরেছিলেন ধূসর স্যুট। প্রিয়াঙ্কার গলায় ছিল সুন্দর হার, আঙুলে আংটি।
সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন ‘ইলি’র প্রচ্ছদকন্যা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
বিয়ে-পরবর্তী অনুষ্ঠানে প্রিয়াঙ্কাসহ অতিথিরা। ছবি : ইনস্টাগ্রাম

৩৬ বছরের প্রিয়াঙ্কা এখন তাঁর হলিউড সিনেমা ‘ইজ নট ইট রোমান্টিক’-এর প্রচারণায় অংশ নিতে নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন। সেখানে আছেন তাঁর ২৬ বছর বয়সী স্বামী নিক জোনাসও।
চলতি মাসের শুরুতে বিয়ের পরই দিল্লিতে হয় প্রিয়াঙ্কা-নিকের প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর স্বল্পবিরতির মধুচন্দ্রিমা কাটান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। তারপর নিক ফিরে যান তাঁর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে।
দিল্লির পর আগামীকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে আরেকটি অভিজাত অভ্যর্থনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাত ৯টায় হোটেলের বলরুমে পার্টি শুরু হবে। মুম্বাইয়ে অভ্যর্থনার মধ্য দিয়ে সম্ভবত শেষ হতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিবাহের উৎসব। এতে উপস্থিত থাকবেন তাঁদের বন্ধু, পরিবারের সদস্য ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা। সূত্র : ইন্ডিয়া টিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button