বিনোদন

‘ঐশ্বরিয়াই প্রকৃত ভারতীয় সুন্দরী, ডায়না হেডেন নয়’

নতুন বিতর্কে জড়ালেন ত্রিপুরার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি দাবি করেন, প্রাক্তন মিস ওয়ার্ল্ড ডায়না হেডেন মোটেই সুন্দরীদের প্রতিযোগিতা জেতার যোগ্য ছিলেন না। কারণ তিনি সুন্দরীদের মধ্যেই পড়েন না। তার মতে ঐশ্বরিয়া রাই প্রকৃত ভারতীয় সুন্দরী।
আগরতলার একটি ডিজাইন ওয়ার্কশপে বিপ্লব দেব বলেন, আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতাগুলি সব ‘প্রহসন’। কোন সালে কে সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপা জিতবেন, তা আগে থেকেই ঠিক করে রাখা হয়। পূর্ব নির্ধারিত সবকিছু মেনেই বিশ্ব সুন্দরীর মুকুট কারও মাথায় পরিয়ে দেয়া হয়। না হলে, ডায়ানা হেডেন কখনও বিশ্ব সুন্দরীর মুকুট জিততে পারেন? ভারতীয় সৌন্দর্যের সবটাই হল দেবী লক্ষ্মী ও দেবী সরস্বতী। ডায়না হেডেন সেই সুন্দরীদের গোত্রে পড়েন না।
তিনি বলেন, পরপর ৫ বছর বিশ্ব সুন্দরীর শিরোপা জিতেছে ভারত। এ দেশের মেয়েদের মাথায় উঠেছে সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপার মুকুট। সেখানে নাম রয়েছে ডায়ানা হেডেনেরও। কিন্তু ডায়ানা হেডেন কি বিশ্ব সুন্দরী হওয়ার উপযুক্ত?’‌ এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েই এবার নতুন করে বিতর্কে জড়িয়েছেন বিপ্লব দেব। প্রসঙ্গত ১৯৯৭ সালে বিশ্ব সুন্দরী হন ডায়ানা।

ডায়না হেডেন

তিনি আরো বলেন, ‌১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জেতেন ঐশ্বর্য। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় মহিলাদের তুলে ধরেছেন ঐশ্বর্যই।’‌ তিনি বিশ্ব সুন্দরী হওয়ার যোগ্য বলেও মন্তব্য করেন বিপ্লব।
শুধু তাই নয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘‌পুরনো দিনে ভারতীয় মহিলারা কখনও কসমেটিকস ব্যবহার করতেন না। চুল ধোয়ার জন্য ভারতীয় মহিলারা শ্যাম্পু নয়, মেথির জল ব্যবহার করতেন। স্নান করতেন মাটি দিয়ে। কিন্তু যারা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেন, তারা এক একজন ‘কসমেটিকস মাফিয়া’।‌ ভারতীয় বাজারে নিজেদের ব্যবসা প্রসারিত করতেই তারা ওই পন্থা নিচ্ছে।
এর আগেও বিপ্লব দাবি করেছিলেন মহাভারতের যুগেও ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button