Uncategorized

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গোয়াইনঘাট হাসপাতালে কম্বল বিতরণ

আবু তালহা তোফায়েল : আজ ১৩ ফেব্রুয়ারি (শনিবার) বিকাল ৩ টায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গোয়াইনঘাট হাসপাতালে, রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মাঘমাসের কনকনে শীতে রোগীরা ঠান্ডায় বিড়ম্বনা পোহাতে হয়; সন্ধ্যা থেকে সকাল ৯টা পর্যন্ত ঠান্ডার জো থাকে মাত্রাতিরিক্ত; সীমান্ত অঞ্চল- ভারতের মেঘালয় ঘেসা অঞ্চল গোয়াইনঘাটে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় একটু বেশী ঠান্ডার প্রভাব থাকে। আর রোগীদের জন্য ঠান্ডা মারাত্মক ক্ষতিকর; সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আসা শীত সামগ্রী তথা কম্বল গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করেন চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড (সরকারের সচিব) উম্মুল হাসনা।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহান উদ্দিন, আরএমও খালেদুর রহমান চৌধুরী, সাংবাদি আব্দুল মালিক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button