বিনোদন

প্রথম স্ত্রীর মামলায় কারাগারে সালমার স্বামী সানাউল্লাহ

কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার স্বামী সানাউল্লাহ নূর সাগরের জামিন আবেদন নামঞ্জুর করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে আজ বুধবার সকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হাজিরা দেন সাগর। তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের নভেম্বরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১ (গ), ১১(গ)/৩০ ধারায় সানাউল্লাহর বিরুদ্ধে মামলা করেন তাঁর প্রথম স্ত্রী তাসনিয়া মুনিয়াতের মা দিলারা খানম। এ মামলায় সানাউল্লাহর বাবা-মাকেও আসামি করা হয়েছে।
সালমার বর্তমান স্বামী সানাউল্লাহ নূর ঢাকা জজকোর্টের আইনজীবী। ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেছেন গত বছরের ৩১ ডিসেম্বর।
এর আগে ২০১১ সালে রাজনীতিবিদ শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয় সালমার। ২০১৬ সালের ২০ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এই সংসারে স্নেহা নামে সালমার ছয় বছরের একটি মেয়ে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button