
টাইগারদের বিপক্ষে ভারতের দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামে শুরু হবে ১৪ ডিসেম্বর। তার আগে বড় দুসংবাদ দলটিতে। প্রথম টেস্টে রোহিত শর্মাকে পাচ্ছে না ভারত। তার বদলে দলে নেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে।
টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। তাদের জায়গায় ডাকা হয়েছে নবদীপ সাইনি ও সৌরভ কুমারকে। দলে যোগ করা হয়েছে পেসার জয়দেব উনাদকাটও। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নিশ্চিত করেছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ে বা হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছিলেন। পরে দেশে ফিরে মুম্বাইয়ে চিকিৎসকের পরামর্শে পর্যবেক্ষণে রয়েছেন। বিরত রাখা হয়েছে প্রথম টেস্ট থেকে। তবে শঙ্কা রয়েছে দ্বিতীয় টেস্টে পাওয়া নিয়েও।
কাঁধের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। আর হাঁটুর চোট এখনও সেরে না ওঠাতে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন। তাদের বদলে নবদীপ সাইনি ও সৌরভ কুমারকে দলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি।
ভারতের টেস্ট স্কোয়াড
কেএল রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ (উইকেট রক্ষক), কেএস ভরত (উইকেট রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মো. সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ইশ্বরন, নবদীপ সাইনি, সৌরভ কুমার, জয়দেব উনাদকাট।
সুত্র: দেশ রূপান্তর




