উপমহাদেশশিরোনাম

প্রতিমাসে দু’জনের আয় ১২ কোটি টাকা

তরুণের শুরু কত বছর থেকে- এ প্রশ্নের ‍উত্তম জবাব দিয়েছে দুই ভাই শ্রাবণ কুমারন আর সঞ্জয় কুমারন। নিজেদের মাত্র ১২ ও ১০ বছর বয়সেই ২০১২ সালে তারা প্রতিষ্ঠা করে ফেলেছে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। বর্তমানে তাদের মাসিক আয় প্রায় ১২ কোটি টাকা। যা বার্ষিক হিসেবে ১৪০ কোটি টাকা।

ভারতের সবচেয়ে ছোট, এমনকি বিশ্বেরও ক্ষুদে মোবাইল অ্যাপ্লিকেশন প্রোগ্রামার হিসেবে তারা নজর কেড়েছে সবার। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সিস্টেমের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করছে চেন্নাইয়ের বাসিন্দা এ দুই ভাই। তারা জানাল, ‘আমরা এ পর্যন্ত ১১টি অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি। উইন্ডোজের জন্যও তৈরি করেছি ২টি অ্যাপস।’ সঞ্জয় কুমারন জানিয়েছে, ‘আমরা প্রচুর বই পড়ি। সেগুলো থেকে সমস্যাগুলোর সমাধানে চেষ্টা করি। আর এভাবেই আমরা আমাদের অ্যাপসগুলোর কোড তৈরি করেছি।’ বয়ঃসন্ধিকালে পৌঁছনোর আগেই এ দুই খুদে ভারতের একটি সফটওয়্যার ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও।

চার বছর আগে এই দুই জিনিয়াস খুদে ‘গো ডাইমেনশন’ নামের একটি সফ্টওয়্যার ফার্ম নির্মাণ করে, যার প্রধান কাজ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা। দু’জনেরই আদর্শ স্টিভ জবস। এ দুইভাইকে ‘ইয়াংগেস্ট মোবাইল অ্যাপ্লিকেশন প্রোগ্রামার’ বলে সম্মানিতও করেছে অ্যাপল।

‘ক্যাচ মি কপ’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানিয়ে দুইভাই আইটি ফার্মগুলোর নজরে আসে। এর আগে অবশ্য খেলার ছলে দেড়শটি অ্যাপ বানিয়ে হাত পাকিয়ে ফেলেছিল শ্রাবণ ও সঞ্জয়। তাদের তৈরি অ্যাপ ‘অ্যালফাবেট বোর্ড’-এ ‘অ্যাপ স্টোরে’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

দুই ভাইয়ের লক্ষ্য দেশের অন্তত ৫০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারীর কাছে তাদের তৈরি অ্যাপ পৌঁছে দেয়া।

বিভিন্ন সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই দুই ভাই বারবার বলেছে, অ্যাপেল নির্মাতা স্টিভ জবসই তাদের অনুপ্রেরণা। তবে ইতিমধ্যে অ্যাপেল কর্তৃপক্ষের সুনজরে আছে এরা।

অ্যাপেলের আশা, আগামী দিনে সাফল্যের শিখরে পৌঁছবে এই দুই খুদে ভাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button