
এ যেন ‘গল্প হলেও সত্যি!’ ঘুমিয়ে ঘুমিয়ে লাখপতি হওয়ার স্বপ্ন দেখার দিন শেষ। এবার সময় এসেছে স্বপ্ন সত্যি করার! কি, অবাক লাগছে? বিষয়টি একটু খুলেই বলা যাক।
রাতে ঘুম হয় না, অভ্যাস চলে গিয়েছে? রাতে কিছুতেই ঘুমোতে পারেন না? মানুষকে ঘুমের এমন নানা সমস্যা থেকে মুক্তি দিতে উদ্যোগী হয়েছে ‘ওয়েকফিট’ নামের একটি সংস্থা।
তাদের দেওয়া শর্ত অনুযায়ী, প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমালেই পেয়ে যাবেন ১ লক্ষ টাকা পারিশ্রমিক!
সম্প্রতি ‘ইনসমনিয়া’ ভুগছেন এমন বহু মানুষকে এই সমস্যা থেকে রেহাই দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ওয়েকফিট’ নামের সংস্থাটি সম্প্রতি শুরু করেছে একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম। সংস্থার তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, কাজটি ১০০ দিনের আর এর জন্য ওয়েবসাইটে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।
বিজ্ঞাপনে ওই সংস্থা লিখেছে, আপনি কি রাতে আপনার প্রিয় শোগুলো না দেখে তার পরিবর্তে ৯ ঘণ্টা ঘুমাতে পারবেন? যদি তাই হয়, তাহলে আপনিই হতে পারেন যোগ্য প্রার্থী, আমরা যার খোঁজ করছি।’ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ওয়েকফিট স্লিপ ইন্টার্নশিপ’।
কারা ‘ওয়েকফিট স্লিপ ইন্টার্নশিপ’র যোগ্য প্রার্থী?
এর ‘জব ডেসক্রিপশন’-এ বলা হয়েছে, ‘শুধু ঘুম!’ তবে এর সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে কিছু শর্ত।




