‘প্যান্ট পরতে ভুলে গিয়েছেন?’ ট্রলের স্বীকার অনন্যা

নানা সময় তারকারা নানা ধরনের ট্রলের স্বীকার হন। চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডেও ট্রলের স্বীকার হয়েছেন বহুবার। এই নায়িকা আবারও ট্রলের স্বীকার হলেন। এবার পোশাক নিয়ে ট্রলের শিকার হলেন অনন্যা পাণ্ডে।
সাদা রঙের ক্যাজুয়াল সোয়েট শার্ট পরে বেরিয়েছিলেন অনন্যা। তার খোলা চুল, ‘নো বটম লুক’ এক্কেবারে পারফেক্ট। যথারীতি পাপারাজ্জিরা পৌঁছে গিয়েছিল সেখানেও। ক্যামেরাবন্দীও হতে হল অনন্যাকে। এক নিউজ পোর্টালের ইনস্টা অ্যাকাউন্ট থেকে সেই ছবি প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল।
নেটিজেনদের একাংশের বক্তব্য, সোয়েট শার্টের নিচে নাকি প্যান্ট পরতেই ভুলে গিয়েছেন অনন্যা। ওই পোস্টে আসতে থাকে একের পর এক কুরুচিকর মন্তব্য। কেউ লেখেন, ‘প্যান্ট কেনার পয়সা ছিল না।’ আবার কেউ বা লেখেন, ‘তোমার কি ঠান্ডাও লাগে না?’ যদিও অনন্যার স্টাইল স্টেটমেন্টকে তারিফ করে অনেকে লিখেছেন, ‘যারা অনন্যাকে খারাপ কথা বলছেন তাদের কি জানা নেই ‘নো বটম লুক’ কাকে বলে? তাদের কি এটাও জানা নেই যে ফ্যাশনে এখন এটাই ইন।’




