বিনোদন

বৈবাহিক ধর্ষণ নিয়ে কৌতুক, বলিউডে তোলপাড়

মুক্তির অপেক্ষায় থাকা ছবির একটি সংলাপকে কেন্দ্র করে তোলপাড় চলছে বলিউডে। ওই সংলাপকে ঘিরে আলোচনা-সমালোচনা ও বিতর্ক এখন তুঙ্গে । আর এ নিয়ে নেটিজেন থেকে শুরু করে প্রতিক্রিয়া জানাচ্ছেন সবাই।

সিনেমার একটি দৃশ্যে কার্তিককে মজার ছলে তাঁর বন্ধুকে বলতে শোনা যায়, ‘আমরা যদি স্ত্রীকে যৌনসম্পর্কের জন্য বলি, তাহলে আমাদের বলা হয় ভিক্ষুক। স্ত্রীর সঙ্গে যৌনসম্পর্কের বিষয়টি এড়িয়ে গেলে আমাদের অত্যাচারী বলা হয়। আবার আমরা যদি তাঁদের যৌনসম্পর্কে বাধ্য করি, তাহলে আমাদের ধর্ষক বলা হয়।’
সম্প্রতি ছবিটির ট্রেইলার অন্তর্জালে প্রকাশ্যে আসে। আর ট্রেইলারে ওই দৃশ্যটি নজরে আসে অনেকেরই। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। কার্তিকের ওই মন্তব্যের জন্য অনেকেই সমালোচনামুখর হয়ে ওঠেন।
আর এমন পরিস্থিতিতে এবার মুখ খুললেন ভূমি পেড়নেকার। জুম টিভির বরাত দিয়ে প্রতিবেদনে ভূমির বক্তব্য তুলে ধরা হয়। ভূমি বলেন, ‘আমরা যদি কারো অনুভূতিতে আঘাত দিই, তাহলে দুঃখিত। কিন্তু কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না। কিন্তু এই ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই আসলে ওই পদ্ধতিতে চিন্তা করেন না।’

ভূমি আরো বলেন, ‘পরিচালক আজিজ সব সময় নারীদের সম্মান করেন। আমার অভিনীত ছবি সব সময় নারী সম্পর্কে আমার ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করে। আমরা লিঙ্গবৈষম্য দূর করতে কাজ করছি। সুতরাং, বৈষম্য বাড়ায়, এমন কিছুতে আমি অংশগ্রহণ করব না।’

এর আগে পত্রপত্রিকার সংবাদগুলোতে বলা হয়েছে, ছবিটির ওই সংলাপ সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যা-ই হোক, ১৯৭৮ সালে একই নামে মুক্তি পেয়েছিল ‘পতি পত্নী অউর উহ’। সেখানে তিন চরিত্রে ছিলেন সঞ্জীব কুমার, বিদ্যা সিনহা ও রঞ্জিতা কৌর। ছবিটি মুক্তি পাবে ৬ ডিসেম্বর। একই দিনে মুক্তি পাবে আশুতোষ গায়কোয়ারের পিরিয়ড ড্রামা ‘পানিপথ’, যেখানে রয়েছেন কৃতি শ্যানন, অর্জুন কাপুর ও সঞ্জয় দত্তের মতো তারকারা। দেখা যাক, কোন ছবি ঝড় তোলে বক্স অফিসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button