বিবিধশিরোনাম

পোশাক উপযুক্ত নয়, তাই পার্কে বাধা ভারতীয় তরুণীকে

বছর বাইশের বিনা রমেশ একটি ভি নেক টি-শার্ট পরে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বেরিয়ে ছিলেন৷ সাধারণভাবেই তিনি বুঝতে পারেননি যে তাদের জন্য পরবর্তী সময়ে একটি চরম অসম্মান অপেক্ষা করছে৷ যথারীতি তিনি ও তার বন্ধু পৌঁছায় নিউ জার্সির জ্যাকসনের সিক্স ফ্ল্যাগ গ্রেট অ্যাডভেঞ্চার পার্কে৷ তারপর যা হলো বলার অযোগ্য…
জানা গিয়েছে বিনা পার্ক থেকে বেরিয়েছিলেন নিজের গাড়ি থেকে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে৷ কিন্তু বিপত্তি ঘটে পার্কে পুনরায় ঢোকার সময়৷ তাঁকে গেটেই আটকে দেয় সিকিউরিটি গার্ড৷ কারণ তাঁর পরণের ভি নেক টি-শার্ট৷ সবচেয়ে বড়ো আশ্চর্যের বিষয় হল তাঁকে গেটে কোনও মহিলা সিকিউরিটি আটকায়নি৷ পুরুষ সিকিউরিটি গার্ড বিনাকে বলে তাঁর পোশাক পরিবর্তন করে পার্কে ঢুকতে৷
কিন্তু গল্পের আসল মোড় আসে তখনই যখন, বিনা তাঁর পুরুষ বন্ধুর সঙ্গে পোষাক পরিবর্তন করে সেই সিকিউরিটির সামনে দিয়েই পার্কে ঢোকেন বিনা৷ এবার কিন্তু কোনও বাধার মুখো পড়তে হয়নি তাঁকে৷ বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় তাঁর এই চরম অভিজ্ঞাতার কথা জানায় বিনা এবং ওই টি-শার্ট পরে নিজের ও তাঁর পুরুষ বন্ধুরও ছবি পোস্ট করেন৷ ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে তাদের পোস্টটা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button