আইন আদালত

পূর্বে কি করেছেন সেটা ভুলে যান : বেঞ্চ অফিসারদের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিয়া। সুপ্রিম কোর্টে কর্মরত বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, সরকারি চাকরি অনেক মূল্যবান। আপনারা যে পদে আছেন এই পদে থেকে কোনো প্রকার দুর্নীতি ও অনিয়মে জড়াবেন না। এই ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।
বেঞ্চ অফিসারদের উদ্দেশে তিনি আরও বলেন, হাইকোর্টের কোনো বেঞ্চের দৈনন্দিন মামলার কার্যতালিকায় এদিক-অদিক করবেন না। এই ধরনের অভিযোগ কোনো আইনজীবী করেন তাহলে আমি ব্যবস্থা নেব।
তিনি বলেন, কোনো রায় বা আদেশ বিচারক কর্তৃক স্বাক্ষর হওয়ার পর তা দ্রুত সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেবেন। দিনের কাজ দিনে শেষ করবেন। পূর্বে কি করেছেন সেটা ভুলে যান। সভাসূত্রে এসব বক্তব্য জানা গেছে।
বুধবার সপ্রিম কোর্টের মিলনায়তনে এক অভিভাষণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এসব কথা বলেন। এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ মো. দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্র : ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button