আন্তর্জাতিক সংবাদশিরোনাম

পুলিশের সামনে বিকট শব্দে বায়ুত্যাগ, ৫০ হাজার টাকা জরিমানা

চিকিত্‍সকরা বলে থাকেন পেটে কিছু না জমিয়ে তা হাওয়ার মাধ্যমে শরীর থেকে বাইরে বের করে দিন। তাতে স্বাস্থ্য অনেক ভালো থাকে। অনেকেরই স্বভাব রয়েছে রাস্তায়, বাসে বা প্রকাশ্যে বাতকর্ম করার। অনেকেই আবার নির্দ্বিধায় সেই কাজ করেন।
লোকালয়ে সকলের সামনে বায়ুত্যাগ করা নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে অনেকের মনেই। কিন্তু রাস্তায় বাতকর্ম করার জন্য দিতে হয়েছে জরিমানা। এ রকম কথা শুনেছেন কখনো? সম্প্রতি এই ঘটনাই ঘটেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে।
জুনের শুরুতে পরিচয়পত্র যাচাইয়ের জন্য এক ব্যক্তির পথ আটকেছিল সেখানকার পুলিশ। সেখানে বাদানুবাদ চলার সময়ই বিকট শব্দ করে বায়ুত্যাড় করেন ওই ব্যক্তি। এই ‘অভদ্র’ আচরণের জন্যই ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে ওই ব্যক্তিকে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকা।
এই জরিমানা হওয়ায় মোটেই খুশি নন ওই অভিযুক্ত ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে নিজের হতাশা ব্যক্ত করেছেন তিনি। যদিও ঘটনা নিয়ে পুলিশের তরফে থেকেও বক্তব্য দেওয়া হয়েছে।
সেখানকার পুলিশ জানিয়েছে, ‘‘ওই ব্যক্তি ইচ্ছাকৃত এই কাজ করেছিলেন। বেঞ্চে বসে কথা বলতে বলতে হঠাৎ উঠে দাঁড়ান ওই ব্যক্তি। তারপরই অফিসারের মুখের দিকে তাকিয়ে বিকট শব্দে ওই কাজ করেন।’’
জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি সাহায্য করছিলেন না বলেই জানিয়েছে ভিয়েনার পুলিশ। আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button