slider

পুলিশকে ছুরি দিয়ে আঘাত করা মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহতাবুর রহমান, পাথরঘাটা : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় গত ১৮ মার্চ শনিবার দুপুর ২ টার দিকে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ীর ছুরির আঘাতে ডিবি পুলিশ আহত করার মত ঘৃন্যতম ঘটনার অন্যতম হোতা কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রব চট্টগ্রাম হতে আটক করেছে র‌্যাব। উক্ত হামলায় ডিবি পুলিশের একজন সদস্যসহ ৩ জন আহত হয়েছিল। অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী সৈকত হোসেন ও তার লোকজন দেশিয় অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশ সদস্যসহ পুলিশের সোর্স আহত হয়। ডিবি পুলিশের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পরে পাথরঘাটা থানায় ঘটনার সাথে সরাসরি জড়িত ০৩ জনকে আসামী করে মামলা করা হয়। মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী আব্দুর রব হাওলাদার।

র‌্যাব-৮, সিপিসি-১ বিষয়টি গুরুত্বসহকারে আমলে নেয় এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তৎপরতায় ও র‌্যাব-৭ অভিযানে আসামি আব্দুর রব এর অবস্থান সনাক্ত করে চট্টগ্রাম হতে গ্রেফতার করা হয়। আব্দুর রব এর বাড়ি পাথরঘাটা হলেও সে মাদক ব্যবসার সূত্রে চট্টগ্রামের ষ্টিল মিল এলাকায় বসবাস করে। আব্দুর রব চট্টগ্রাম ও কক্সবাজার হতে মাদক সংগ্রহ করে বরগুনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে বিক্রয় চক্রের অন্যতম সদস্য। আসামী আব্দুর রব গত ১৮ মার্চ ২০২৩ তারিখ পুলিশ সদস্য আহত করার পর পালিয়ে কক্সবাজার চলে যায়।

সহকারী পুলিশ সুপার, কোম্পানী অধিনায়ক তুহিন রেজা জানান ৩১ মার্চ আব্দুর রব কক্সবাজার হতে চট্টগ্রামে নিজ ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা করলে র‌্যাব-৭, সিপিসি-৩ তাকে পটিয়া-আনোয়ারা সংযোগ সড়কের মোর থেকে গ্রেফতার করে। তিনি আরও বলেন, আসামী আব্দুর রব হাওলাদারের ক্রিমিনাল রেকর্ড বিশ্লেষণ করলে দেখা যায় যে, চট্টগ্রাম ও বরগুনা জেলায় ৩টি মাদক মামলা ও পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে দায়েরকৃত মামলাসহ সর্বমোট ০৪টি মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button