
আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও যুব জমিয়ত বাংলাদেশ তোয়াকুল ইউনিয়ন (গোয়াইনঘাট) এর কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ জুলাই) তোয়াকুল ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়তনে খায়রুল আমিন আনওয়ারি ও মাওলানা মুহিব্বুল্লার সভাপতিত্বে বিকাল ৪টা থেকে কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী এডভোকেট মুহাম্মদ আলী বলেন, দেশের যুব সমাজের এই অবক্ষয়ের সময় আদর্শিক একটি বাহিনী মাথা উঁচু করে দাড়ানোর খুবই প্রয়োজন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের উপর অটল থেকে একদল কর্মী বাহিনীর মাধ্যমে এই সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আসবে। জমিয়ত একটি আদর্শিক বিপ্লবী কাফেলা, এই অঞ্চলের জনগণের প্রতিনিধিত্ব জমিয়তের কেউ করলে মানুষ তার অধিকার, সাম্য ও মর্যাদা ফিরে পাবে,শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পাবে,ইনশাআল্লাহ।
মাওলানা আব্দুর রহমান ও নাজমুল বিন সিরাজের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, সহ-সভাপতি মাওলানা রফিক আহমদ মহল্লী, গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা আবুল হাসানাত, সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান, জৈন্তাপুর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হুজাইফা হেলাল প্রমুখ।
কাউন্সিলে জমিয়তের সভাপতি খায়রুল আমিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ও যুব জমিয়তের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ ও সাধারণ সম্পাদক হাফিজ ওলিউর রহমান সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছরের জন্য ঘোষণা করা হয়।



