পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা

নাটোর প্রতিনিধি : নাটোরের ছাতনীীতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহ¯পতিবার (২৪ ফেব্র“য়ারি) গভীর রাতে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ফরিদপুর আমহাটি এলাকায় দরিদ্র জেলে শফি মন্ডলের লীজকৃত সরকারী পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৩ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
জেলে শফি মন্ডল জানান,আমি দুই বছর আগে সদর উপজেলা পরিষদ থেকে ৭৪ শতক সরকারী পুকুর লীজ নিয়ে মাছের চাষ করে আসছি । হঠাৎ করে একই এলাকার মৃত এলাহী বক্সের ছেলে রেজাউল পাটোয়ারী ও খোকন পাটোয়ারী পুকুরটি নিজেদের বলে দাবী করে এবং দখল ছেড়ে দিতে বলে । আমি অস্বীকৃতি জানালে তারা আমাকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল । এর মধ্যেই বৃহ¯পতিবার রাতে কে বা কাহারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে ।এতে আমার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
শফি মন্ডলের স্ত্রী তহমিনা বেগম জানান, গ্রামীন ব্যাংক ও জাগরনী নামে দুটি এনজিও থেকে ঋণ নিয়ে পুকুরে মাছ ছেড়ে ছিলাম । প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা কিস্তি । এখন আমরা কিভাবে শোধ করবো তা ভেবে চোখে অন্ধকার দেখছি । রেজাউল ও ফারুক ছাড়া আমাদের কারো সাথে বিবাদ নেই ।তারাই এ ঘটনা ঘটাতে পারে ।
এ ব্যাপারে রেজাউল পাটোয়ারী ও খোকন পাটোয়ারীর সাথে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেই রিসিভ করেননি ।
এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মনসুর রহমান জানান,খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে । আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



