পিরোজপুরে ছাত্রলীগের পদ বঞ্চিত নেতা কর্মীদের বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত নেতা কর্মীরা।
আজ (৮ নভেম্বর) মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে সদ্য পদ বঞ্চিত ছাত্রলীগের নেতা কর্মীরা।
তাদের দাবী বিতর্কিতরাই পদে স্থান পেয়েছে । গতকাল সোমবার সন্ধায় অনিরুজ্জামান অনিককে সভাপতি ও ইফতেখার মাহমুদ সজল কে সাধারন সম্পাদক ঘোষনা করে পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয় । এর পর থেকেই শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা জল্পনা ও কল্পনা শুরু হয়। মঙ্গলবার সকাল হতে পদ বঞ্চিত নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা কর্মী বলেন, দলে ত্যাগী ও যোগ্য নেতা কর্মীদের পরিবর্তে বিতর্কিতরা স্থান পেয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো:সোলাইমান বলেন, যে কোন অনাকাঙ্খিত অবস্থা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।



