sliderস্থানিয়

পাকুয়াখালী মেসাকার ভিকটিম পরিবারকে জেলা প্রশাসকের বিশেষ সহায়তা

রাংগামাটি প্রতিনিধি: ভিকটিম পরিবার ও সামাজিক সংগঠন রিকুপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সঙ্গে প্রথম ও দ্বিতীয় দফার সভায় তাগিদ ও আর্থিক সহায়তা প্রদান।
রাঙামাটি, ২২ আগস্ট পাকুয়াখালী মেসাকার ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবার ও সামাজিক সংগঠন রিকুপ ফাউন্ডেশন এর কার্যক্রমকে গতিশীল করতে জেলা প্রশাসক বিশেষ সহায়তার আশ্বাস দিয়েছেন।

আজ সকাল থেকে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে উপস্থিত ছিলেন পাকুয়াখালী মেসাকার রিকুপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমঅধিকার আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব রকিব হোসেন, নির্বাহী পরিচালক মো ফজর আলী, সমঅধিকার আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক মো কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ছগির আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য মো নুরুল আবছার,জাহিদ মোস্তফা,জহিরুল ইসলাম, শাহীর উল হক।

প্রথম দফার বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক সকল ভিকটিম পরিবার ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগসহকারে শুনেন এবং তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

পরবর্তী দ্বিতীয় দফার বৈঠকে নিজে উপস্থিত থেকে জেলা প্রশাসক প্রত্যেকের বক্তব্য সরাসরি শুনেন। বৈঠকে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ফাউন্ডেশনের কার্যক্রমকে সহায়তা করার জন্য তিনি ফাউন্ডেশনের জন্য ৫০,০০০ টাকা অনুদানের চেক প্রদান করেন। এছাড়াও তিনি দ্রুত ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করতে তাগিদ দেন এবং ভিকটিম পরিবারের ক্ষতিগ্রস্ত ও স্বজন হারানো সদস্যদের বিশেষভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।

রিকুপ ফাউন্ডেশনের নেতা ও আহ্বায়করা জেলা প্রশাসক মহোদয়ের এই উদ্যোগকে সাদরে গ্রহণ করেছেন এবং আশাবাদ প্রকাশ করেছেন যে, এই সমন্বিত প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করবে।

জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগ স্থানীয় সমাজে প্রশংসা কুড়াচ্ছে এবং ভিকটিম পরিবার ও সংগঠনের মধ্যে নতুন উদ্যম সঞ্চার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button