খেলা

পাকিস্তান দলের জন্য ব্রিটিশ হাইকমিশনের ইফতার

চার টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ২ মাসের সফরে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আর এই সফরের প্রাক্কালে ইসলামাদে পাকিস্তান দলের জন্য ইফতারের আয়োজন করেছিলেন পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার থমাস ড্রিউ।

বৃহস্পতিবার এই ইফতারে অনুষ্ঠানে যোগ দেন ক্রিকেটার ও পিসিবির কর্মকর্তারা। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দেয়া একটি বার্তাও পড়ে শুনান হাইকমিশনার থমাস। ব্রিটিশ প্রধানমন্ত্রী পাকিস্তান দলকে শুভকামনা জানিয়ে, ভালো ক্রিকেট উপভোগ করার কথা উল্লেখ করেছেন।

ইফতারের এক ফাঁকে ব্রিটিশ হাইকমিশনার থমাসের বিপক্ষে বল করেন পাক স্পিনার ইয়াসির শাহ্। সেই সাথে উইকেটের পিছনে ছিলেন সরফরাজ আহমেদ আর স্লিপে ফিল্ডার ছিলেন টেস্ট অধিনায়ক মিসবাহ উল-হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button