খেলা

পাকিস্তানে নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়

ভারতকে টি-টোয়েন্টিতে টাইগাররা পরাজিত করের ঠিক পরের দিনই পাকিস্তানের মাঠে প্রথম ওয়ানডে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। দুই দিনের ব্যবধানে ‍এশিয়ার দুই পরাশক্তি দলকে হারাল বাংলাদেশ।
রোববার নয়াদিল্লিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ৭ উইকেটে পরাজিত করেন মুশফিক-বিপ্লবরা।
একদিনের ব্যবধানে লাহোরে পাকিস্তান নারী দলকে ১ উইকেটে হারায় রুমানা আহমেদের নেতৃত্বাধীন দল।
সোমবার (০৪ নভেম্বর) লাহোরে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে এক উইকেটের নাটকীয় জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রুমানা ও সালমা খাতুনের বোলিং তোপের মুখে পড়ে ৪৮.৪ ওভারে ২১০ রানে অলআউট হয় পাকিস্তান।
দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার নাহিদা খান। এছাড়া ৩৬ ও ৩৪ রান করে করেন আলিয়া রিয়াজ ও অধিনায়ক বিসমাহ মারুফ। বাংলাদেশ দলের হয়ে রুমানা তিন আর সালমা দুই উইকেট শিকার করেন।
টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে এক বল হাতে রেখে ১ উইকেটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ফারজানা হক। এছাড়া ৪৪ রান করেন ওপেনার মুরশিদা খাতুন।
এর আগে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। তিনটিতেই হেরেছে সালমা খাতুনের দলটি। প্রথম ম্যাচে ১৪ রানে দ্বিতীয় ম্যাচে ১৫ আর তৃতীয় ম্যাচে হেরেছে ২৮ রানের ব্যবধানে। এদিকে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রুমানা আহমেদের নেতৃত্বে সফরকারীরা হেরেছে ২৯ রানের ব্যবধানে। সোমবার (৪ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামে দুই দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button