বিনোদন

পাকিস্তানের সুপার মডেলকে ডাকছে হলিউড

টানা চোখ। টিকলো নাক। দীপ্তি ছড়ানো পেলব ত্বক আর অসাধারণ ব্যক্তিত্ব। এই সব কিছুর অধিকারী যিনি, তিনি হলেন নাদিয়া হুসেন।

তাকে নিয়ে জোর গুঞ্জন ফ্যাশন জগতে। হলিউডের নজরও তারই দিকে।

সম্প্রতি পাকিস্তানের এই টপ মডেলকে নিয়ে ব্রিটেনের একটি বিখ্যাত সংবাদ সংস্থা খবর করেছে। আর তারপর থেকেই হলিউডের নজরে তিনি।

কে এই নাদিয়া হুসেন যাকে কেন্দ্র করে এত আলোচনা? নাদিয়া হুসেনের জন্ম ১৯৭৯ সালে লন্ডনে। ফতিমা জিন্নাহ ডেন্টাল কলেজ হাসপাতাল থেকে স্নাতক হন।

এরপর আতিফ খান নামে এক স্টক ব্রোকারকে বিয়ে করেন। শাদল, শানজা, সাশা ও শেরদাদ নামে চারটে সন্তান রয়েছে। মডেলিংয়ের পাশাপাশি তিনি দন্ত চিকিৎসকও। পাকিস্তানের অনেকগুলো ধারাবাহিকে অভিনয় করেছেন।
মায়ের থেকে ততটা সাপোর্ট না পেলেও তার বাবা তাকে খুব সাহায্য করতেন।

গত পনেরো বছর ধরে তিনি পাকিস্তানের ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত। সেরা মডেল হিসেবে অনেকগুলো পুরস্কার রয়েছে তার ঝুলিতে।

পাকিস্তানের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরো উন্নত করতে বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button