খেলা

পাকিস্তানি আম্পায়ারের নতুন উদ্যোগকে স্বাগত জানালেন কোহলি

পাকিস্তানি আম্পায়ার আলিম দার নতুন এক উদ্যোগ গ্রহণ করেছেন। আর তিনি যাতে এতে সফল হন, সেজন্য শুভ কামনা করেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি।
বিশ্বক্রিকেটের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলিম দারকে বিবেচনা করা হয় পাকিস্তানের সেরা আম্পায়ার। ক্রিকেটে বিশ্বেও তিনি অন্যতম সেরা বিবেচিত। তিনি সম্প্রতি ভোজনরসিকদের তৃপ্ত করার শিল্পে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রেস্তোরাঁ খোলার আয়োজন সম্পন্ন করেছেন তিনি।
কোহলি এক ভিডিও বার্তা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‌’হ্যালো আলিম ভাই, আমি শুনতে পেরেছি, আপনি একটি নতুন রেস্তোরাঁ চালু করতে যাচ্ছেন। আপনাকে বহুৎ অভিনন্দন। আমি আশা করি, আপনি আম্পায়ার হিসেবে যেমন সফল ছিলেন, আপনার রেস্তোরাঁও তেমন সফল হবে।’
বিশ্বক্রিকেটের অন্যতম বড় তারকা বিরাট কোহলি আরো বলেন, ‘আমি আরো শুনেছি, আপনি রেস্তোরাঁ আয় থেকে বধির শিশুদের জন্য একটি স্কুল খুলবেন। আমি আশা করছি, আপনার স্বপ্ন পূরণ হবে। আমি সবাইকে বলব, আপনার সবাই তার রেস্তোরাঁয় যাবেন এবং চেখে দেখবেন।’
ডন থেকে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button