পাকস্থলিতে ২৬৩ কয়েন, ১০০ তারকাঁটা

ভারতের মধ্যপ্রদেশের মাকসুদ খান (২৮)। তিনি ওই প্রদেশের সাতটা জেলার একজন রিক্সাচালক। তার পাকস্থলি থেকে চিকিৎসকরা উদ্ধার করেছেন ১২ পাউন্ড বা ৫.৪৪ কেজি ধাতব পদার্থ। এর মধ্যে রয়েছে ধাতব মুদ্রা ও লম্বা তারকাঁটা। এ
সিএনএন লিখেছে, ২৮ বছরের যুবক মাকসুদ পেটে ব্যথা নিয়ে ১৯ শে নভেম্বর ভতি হন মধ্যপ্রদেশের সঞ্জয় গান্ধী হাসপাতালে। তাকে দেখেই চিকিৎসকরা মনে করেন, খাদ্যে বিষক্রিয়ায় ভুগছেন তিনি।
ওই হাসপাতলের ডা. প্রিয়াঙ্কা শর্মা বলেন, এক মাস ধরে পেটে ব্যথার অভিযোগ করছিলেন মাকসুদ। প্রাথমিক পরীক্ষায় আমরা তার পেটে কিছুটা সংক্রমণ ও নিম্ন রক্তচাপ লক্ষ্য করি। এতে তার অবস্থা ছিল আশঙ্কাজনক। এতে সংশয় দেখা দেয়, তার এর চেয়েও বড়, গুরুতর কিছু সমস্যা থাকতে পারে।
ডা. প্রিয়াঙ্কা শর্মা আরো বলেন, তার পরিবার জানায় সে অস্বাভাবিক জিনিসপত্র খেতো। এতে আমাদের সন্দেহ হয়। ফলে আমরা তার একটি এক্স-রে এবং পেটের আলট্রাসাউন্ড করাই। এতেই ধরা পড়ে তার পাকস্থলিতে অনেক ধাতব পদার্থ। এর মধ্যে আছে ধাতব মুদ্রা, তারকাঁটা, রেজরের ব্লেড প্রভৃতি।
ফলে মাকসুদকে ২৪ শে নভেম্বর নেয়া হয় অপারেশন থিয়েটারে। এ সময় ল্যাপারোস্কোপ ব্যবহার করে তার পাকস্থলি থেকে বের করে আনা হয় এসব পদার্থ।
ওই হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের প্রধান ডা. এপিএস গহারওয়াল বলেন, অপারেশনে তার পাকস্থলিতে আমরা পেয়েছি নাট-বোল্টু, ২৬৩ টি কয়েন, প্রায় ১০০ তারকাঁটা। তিন ঘন্টা সময় লেগেছে অপারেশনে। অপারেশনের পর ২৪ ঘন্টা পর্যন্ত তাকে রাখা হয় ভেন্টিলেটরে। তার মলদ্বারে আটকে আছে দু’ থেকে তিনটি কয়েন। এগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় বের হয়ে আসবে।




