বিনোদন

মহা ধুমধামে হয়ে গেল নেহার বিয়ে

বিয়েতে নেহা পরেছিলেন টকটকে লাল লেহেঙ্গা। আর রোহানের পরনে ছিল গোলাপির ওপর লাল কারুকাজের শেরওয়ানি। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে; নেহা নিজের বিয়েতে নিজেই গেয়েছেন, নেচেছেন। আর সেই ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামের দেয়ালে। বিয়ের রাতে চলেছে নাচ–গানের অনুষ্ঠান। বর–কনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে গভীর রাত পর্যন্ত উপভোগ করেছেন সেই আয়োজন। নেহা জীবনসঙ্গী নিয়ে নিজের গানে নাচতেও ভোলেননি।

নেহা ও ঊর্বশী ঢোলাকিয়া
নেহা ও ঊর্বশী ঢোলাকিয়া -ইনস্টাগ্রাম
 ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে নেহা কক্করের বিয়ের নানা আয়োজনের ছবি আর ভিডিও। বেশ কিছু ভারতীয় গণমাধ্যম নেহার বিয়ের প্রতি মুহূর্তের খবর সরবরাহ করছে। ৩২ বছর বয়সী নেহার সঙ্গে ২৫ বছর বয়সী রোহানের প্রেমের খবর পুরোনো নয়।
বৌয়ের সাজে নেহা
বৌয়ের সাজে নেহা -ইনস্টাগ্রাম

প্রেমের খবর বাসি না হতেই শোনা গেল, রোহান নেহাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব পুরোনো হতে না হতে ইনস্টাগ্রামে ঘুরে বেড়াচ্ছে নেহার মেহেদির ছবি। আর এখন সেই সঙ্গে যুক্ত হচ্ছে গায়েহলুদ আর বিয়ের ছবি। নেহা আর রোহান দুজনই নিজেদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করেছেন।

অক্টোবরের ৯ তারিখে রোহানপ্রীত সিংকে ট্যাগ করে ইনস্টাগ্রামে নেহা লিখেছেন, ‘তুমি আমার’। অন্যদিকে রোহানও একটি প্রেমপূর্ণ ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার হৃদয়ের টুকরাকে চিনে নিন।’ এভাবেই তাঁদের প্রেমের সম্পর্ক সামনে আসে।

মহা ধুমধামে হয়ে গেল নেহার বিয়ে
মহা ধুমধামে হয়ে গেল নেহার বিয়ে -ইনস্টাগ্রাম

রোহানও ইনস্টাগ্রামে নেহাকে ট্যাগ করে লিখেছেন, ‘ভালোবাসা, জেনে রাখো, যেদিন তোমাকে প্রথম দেখেছি, সেদিন থেকেই আমার হৃদয়ে খুশির লহর বইছে। আমি প্রতিজ্ঞা করছি, তোমার সব কষ্ট আমার। আর বিনিময়ে আমি পৃথিবীর সমস্ত সুখ তোমার চরণে সমর্পণ করতে চাই।’ বিয়ের প্রস্তাব পাওয়ার তিনটি ছবি শেয়ার করে নেহা লিখেছেন, ‘বিয়েতে আমার সম্মতি আছে কি না, জানতে চেয়েছে। রোহান, তুমি সঙ্গে থাকলে আমার জীবন আরও সুন্দর হয়ে ওঠে। তুমি আমার জীবনের সেরা অর্জন।’

কে এই রোহান? ২০০৭ সালে সারেগামাপা লি’ল চ্যাম্পসের প্রতিযোগী ছিলেন রোহানপ্রীত সিং। রাইজিং স্টারের দ্বিতীয় সিজনেও দেখা দিয়েছেন রোহান। সেবার বিচারকের আসনে ছিলেন দিলজিৎ দোসাঞ্জ, শংকর মহাদেভান ও মোনালি ঠাকুর। বছরের শুরুতে শেহনাজ গিলের কালারস টিভি শো মুঝসে শাদি কারোগিতেও দেখা দিয়েছিলেন তিনি। তবে সব ছাপিয়ে এই মুহূর্তে রোহানের সবচেয়ে বড় পরিচয়, তিনি নেহা কক্করের জীবনসঙ্গী।

বিয়েতে দারুণ খুশি নেহা
বিয়েতে দারুণ খুশি নেহা -ইনস্টাগ্রাম

নেহা কক্করের বিয়ে নিয়ে এর আগে কম হইচই হয়নি। নেহার প্রেম ছিল হিমাংশু কোহলির সঙ্গে। কিছুদিন আগে তাঁদের বিয়ের খবর ছড়িয়েছিল। এরপরই হঠাৎ শোনা গেল সম্পর্কে ছেদ পড়েছে। তারপর সেই প্রেম ভাঙার কারণ ব্যবচ্ছেদ করে প্রকাশিত হলো একের পর এক খবর। তবে বিয়ে উপলক্ষে নেহাকে শুভকামনা জানিয়েছেন তাঁর এই সাবেক প্রেমিক।

নেহার প্রথম হিট গান ‘ককটেল’ সিনেমার ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘সানি সানি’, ‘কার গ্যায়ি চুল’, ‘বাদরি কি দুলহানিয়া’, ‘সাকি সাকি’, ‘দিলবার দিলবার’, ‘কোকা–কোলা’, ‘মে তেরা বয়ফ্রেন্ড’, ‘দ্য হুক আপ সং’–এর মতো একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি। এ সময়ের বলিউডের সবচেয়ে জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গারদের ভেতর অন্যতম নেহা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়াড়ের সংখ্যা ৪ কোটি ৭৫ লাখ।

সুত্র : প্রথমআলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button