slider
পাঁচবিবিতে বিক্ষোভ সমাবেশ ও শোকসভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বৈকাল ৫ টায় পাচবিবি পৌর ছাত্রলীগের আয়োজনে শহরের বারোয়ারী মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



