sliderবিনোদনশিরোনাম

এবার শাকিব খানের বিরুদ্ধে শতকোটি টাকার মামলা

পতাকা ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে এবার ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ফার্স্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ আদালতে এই মামলা করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রহমত উল্লাহ নিজেই।

এ নিয়ে রহমত উল্লাহর আইনজীবী মো: তাবারক হোসেন ভূঁঞা বলেন, ‘আমরা মামলাটি নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব।’

এর আগে গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগে শাকিবের বিরুদ্ধে আরেকটি মামলা করেন রহমত উল্লাহ।

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। পাঁচ বছর আগে শুটিং শুরু হলেও সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি।

এরই পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া থেকে দেশে এসে গত ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে, আর্থিক ক্ষতি সাধন, মিথ্যা আশ্বাস, অসদাচরণসহ বেশ কিছু বিষয়ে লিখিত অভিযোগ জানান রহমত উল্লাহ।

এই ঘটনার পর গত ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে মামলা করেন শাকিব খান। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। সেই সাথে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেন আদালত।

ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন রহমত উল্লাহ। পরবর্তীতে রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর গত ১৫ মার্চ বিকালে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি এই প্রযোজক সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর বিষয়ে লিখিত অভিযোগ করেন। নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ (২০১৭) সিনেমায় অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ (মামলা নং: ৬২৪৯৪৯৫৯) এবং পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধন, চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে অভিযোগ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন রহমত উল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button