slider

পাঁচবিবিতে গাঁজা সহ কারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ১৬ কেজি গাঁজাসহ বুলবুল মন্ডল নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পাঁচবিবি উপজেলার আটুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত বুলবুল মন্ডল পাঁচবিবি উপজেলার সোনারপাড়া জলআটুল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, বুলবুল মন্ডল দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। পাঁচবিবি উপজেলার আটুল এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিলেন।

তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনের মামলার পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button