sliderস্থানিয়

সুনামগঞ্জ পৌর শহরে অভিযানে ভারতীয় মদসহ গ্রেফতার ১

‎সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌর শহরের মল্কিকপুরস্থ কালিপুর গ্রামে পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় মদসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪ ফ্রেব্রুয়ারী রোজ বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ (পিপিএম)’এর নির্দেশনায় মাদক নির্মূল বিশেষ অভিযান পরিচালনা করে ‎বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের লতারগাওঁ গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী এরশাদ মিয়া (৩৭), কে আটক করা হয়। এই অভিযান পরিচালনা করেন সদর থানার এসআই জোহাব আলী ও সঙ্গীয়ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় এসি ব্লাক হুইসকি ১৮ বোতল মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করেন,

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ (পিপিএম)। তিনি আরও বলেন মাদক মুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি প্রত্যেকটি মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতন মহলকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেক এলাকার মাদক ও চোরাকারবারিদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহব্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button