
প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের প্রস্তাবিত নতুন নাম ‘বাংলা’ সম্মতি পেয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই সম্মতি দিয়েছে। এখন কেন্দ্রীয় সরকার সম্মতি দিলেই বদলে যাবে পশ্চিমবঙ্গের নাম। নতুন নাম হবে- বাংলা।
এর আগেও কয়েকবার পশ্চিমবঙ্গের নাম বদলানোর উদ্যোগ নেয়া হয়েছে। পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার সম্মতিও দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্যের নাম বদলানোর পক্ষে মত দেয়নি। তবে এবার মত দিবে বলেই মনে করছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার।
কিছুদিন আগেই ভারতীয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের স্থানীয় সংবাদ মাধ্যমে উঠে আসে রাজ্যটির নাম বদলানোর উদ্যোগের খবর। বর্তমান নাম থেকে ‘পশ্চিম’ অংশটুকু বাদ দিয়ে শুধু ‘বঙ্গ’ রাখার প্রস্তাব করেন অনেকে।
অনেকে প্রস্তাব করেন ‘বাংলা’. বাংলা’র পক্ষে ছিলেন মমতা নিজেও। ফলে এই নামটি পশ্চিমবঙ্গের নতুন নাম হতে পারে বলে মনে করা হচ্ছিলো আগে থেকেই। স্থানীয় সরকারের সম্মতি পাওয়ার পর ব্যাপারটি আরো নিশ্চিত হলো।
এর আগে মমতা পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল নিয়ে বেশ কয়েকবার প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেছিলেন। কারণ কেন্দ্রীয় সরকার যখন বর্ণঅনুক্রমে রাজ্যগুলোর নাম তালিকাবদ্ধ করে, তখন ডব্লিও দিয়ে শুরু হওয়া ওয়েস্ট বেঙ্গলের নাম পড়ে যেতো একদম তলানিতে।
ফলে কোনো সিরিয়াল করলে তাতে পশ্চিমবঙ্গ পড়ে যেতো একদম নিচে। ‘বাংলা’ নাম শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারে সম্মতি পেলে এই সমস্যাটা আর থাকবে না বলে মনে করছে পশ্চিমবঙ্গ সরকার।
এ দিকে পশ্চিমবঙ্গের অনেক ইতিহাসবিদরা চেয়েছিলেন পুরোনো নামটিই রেখেছে দিতে। কারণে পুরোনো নামের সঙ্গে জড়িয়ে ছিলো বহু প্রাচীন ইতিহাস। নতুন নাম গৃহিত হলে আগামী প্রজন্মের কাছে সেই ইতিহাস চাপা পড়ে যেতে পারে বলে তারা শঙ্কা করছেন।




