বিনোদন

পরীর নাম টিনা

নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন হালের দর্শকমাতানো নায়িকা পরীমনি। এটি নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল । ‘পাফ ড্যাডি’ নামের এই থ্রিলার সিরিজ আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আর পরীমনিকে দেখা যাবে ‘টিনা’ নামের এক চিত্রনায়িকার চরিত্রে।
পরী বলেন, এটি ক্ষমতার পালাবদলের গল্প। রাস্তার ভাসমান এক ব্যক্তির ক্ষমতাবান হয়ে ওঠার গল্প। প্রায় ছয় মাস সময় নিয়ে এই ওয়েব সিরিজের শুটিং প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার পোস্টার দেখে এই পরিচালক সম্পর্কে জানতে পারি। একটা অনুষ্ঠানে দেখা হলে, ওয়েব সিরিজ নিয়ে কথা হয়। স্ক্রিপ্ট নিয়ে কথা বলার ভরসা পেলাম। মনে হলো, কাজটি করতে গিয়ে অনেক কিছু জানতে পারব।
ঢাকার উত্তরার পাঁচটি শুটিংবাড়িতে আলাদা করে সেট তৈরি করে এর শুটিং হবে। নির্মাতা জানিয়েছেন, একটি নতুন ওয়েব প্ল্যাটফর্মের জন্য পাফ ড্যাডি তৈরি হচ্ছে।
পাফ ড্যাডি ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, সজল, মৌটুসী বিশ্বাস, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। কিছুদিন আগে প্রাথমিকভাবে এই সিরিজের শুটিংয়ে অংশ নিতে দেখা যায় বিজরী ও দিনারকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button