শিক্ষা

পরিবেশ রক্ষায় বিশ্ব নেতাদের প্রতি ঢাবি উপাচার্যের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ঈসন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে ‘সাসটেইনেবল ম্যানেজমেন্ট অব মেরিন ইকোসিস্টেম এন্ড অ্যাসিডিফিকেশন মনিটরিং’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানবিক অস্তিত্ব টিকিয়ে রাখতে অবশ্যই আমাদের পরিবেশ রক্ষা করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর বিশেষ অতিথি ছিলেন।
কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের ২৫জন তরুণ কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button