slider

পটিয়া আমির ভান্ডারের জশনে জুলুছে লাখো মানুষের ঢল

সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি : পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে আমির ভন্ডার কমপ্লেক্স আমির ভান্ডার সংসদ ও আমির ভান্ডার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও আমিরুল আউলিয়া দাখিল মাদরাসা সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর পৃথিবীতে আগমন উপলক্ষে এক বিশাল জশনে জুলুছ পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সকাল থেকে আমির আন্ডার দরবার শরীফে লক্ষাধিক ধর্ম প্রান নবী প্রেমিক আশেক ও ভক্তের ঢল নামে । এতে আমির ভান্ডার দরবার শরীফের আওলাদে কেরাম ছাড়াও ও পটিযা পৌরসভার মেযর মোঃ আইয়ুব বাবুল, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধাপক হারুনুর রশীদ ,শাহসুফি সৈয়্যদ ফরিদুল আবছার শাহ আমিরী, শাহসুফি সৈয়্যদ করিমুল মোস্তফা আমিরী, শাহসুফি সৈয়্যদ মামুন রশীদ শাহ আমিরী, পটিয়া ব্যাংকার্স এসোসিয়েশন সভাপতি মুহাম্মদ আমির হোসেন, আমির ভান্ডার সংসদের সভাপতি শাহসুফি স্য্যৈয়দ তৌহিদ শাহ আমিরী, শাহসুফি ফখরুদ্দিন শাহ আমিরী, শাহসুফি আমির উদ্দিন আমিরী, শাহসুফি খলিলুজ্জমান আমিরী, শাহসুফি সায়েম উল্লাহ আমিরী,, শাহস‚ফি শাহসুফি ফোরকানুল হক আমিরী, শাহজাদা আরিফুজ্জমান আমিরী শাহজাদা মহি উদ্দিন আমিরী, শাহজাদা নঈম উদ্দিন আমিরী৷ আমির ভান্ডার কমপ্লেক্স সাধারণ সম্পাদক ও জুলুছ কমিটির সদস্য সচিব এম নাসির উদ্দিন, যুগ্ম সচিব শাহজাদা সৈয়দ আসাদুজ্জমান আমিরী তানিম, আলহাজ্ব মোঃ আমির হোসেন ব্যাংকার,মাদরাসা সুপার আবুল মোকাররম নঈমী সহ অনেকে এতে রক্তব্য রাখেন। এতে বক্তারা বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) কে মহান আল­াহ রাব্বুল আলামিন। কর্তৃক বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণের তথ্য তুলে ধরে বলেন প্রিয় নবী অসাস্প্রদায়িক চেতনা ও বিশ্ব মানবতার অগ্রদ‚ত ছিলেন। তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ব্যাক্তি সমাজও রাষ্ট্র ব্যবস্থার যে দিক নির্দেশনা দিয়েছেন তা যুগেযুগে শান্তি কামী মানুষের জন্য অনুপ্রেরণার এক জীবন্ত দলিল হিসেবে কাজ করে যাবে। তারা আরো বলেন রাসুলে পাক (সাঃ) দর্শন মহান আল­াহর সরাসরি প্রেরিত দর্শন। এখানে মানব মুক্তির সব বিষয়ের বিষদ ব্যাখা রয়েছে। তাই মহান আল­াহর নৈকট্য লাভ করতে হলে রাসুলে পাক হজরত মুহাম্মদ (সাঃ) এর আর্দশ অনুস্মরন করতে হবে। তারা ঝন্জা বিক্ষুব্দ পৃথিবীতে শান্তি প্রতিষ্টায় আল­াহর কোরআন, রাসুলের হাদিস ও ইজমা কিয়াসের অনুস্মরনের উপর গুরুত্বারোপ করেন। এতে সব শেষে আয়োজিত আখেরী মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি উন্নতি ও সমৃদ্বির জন্য দোযা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button